২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বছরের শুরুতেই বোমা হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বিজেপি নেতা

নতুন বছরের শুরুতেই খুলনা মহানগরীতে ঘটেছে বোমা হামলার ঘটনা। শিরোমনী বাজারে সন্ত্রাসীদের বোমা হামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন(৫০) অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 04:00 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার রাত সাড়ে ৯ টায় শেখ আকরাম হোসেন শিরোমনী শহীদ মিনারের পাশে গাড়ীতে ওঠার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তবে নিক্ষিপ্ত বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এদিকে বোমা হামলার ঘটনায় এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার  রাতেই ঘটনাস্থল  পরিদর্শন করেছেন।

বিজেপি নেতা শেখ আকরাম হোসেন বিডিনিউজকে বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা কয়েকমাস আগেই আমাকে হত্যার হুমকি দেয়।

তবে হুমকিদাতারাই ওই বোমা হামলা করেছে কি না ঘটনার তদন্তকারী কর্মকর্তারা তা বলতে পারছেন না।