লোহার চেইনের আঘাতে শিশুর মৃত্যু
একজন মহিলার লোহার চেইনের আঘাতে রোববার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু সাত মাস বয়সী ইকবাল হোসেন ওরফে প্রকাশ রিক্সাচালক ফারুক হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকার একটি বস্তির কেয়ারটেকার রহিমা বেগমের সাথে ভাড়াটিয়া পারুলের তীব্র কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমা বেগম পারুলকে লোহার চেইন দিয়ে আঘাত করলে তা শিশুটির মাথায় লাগে।
আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ১০টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহতের মা--বাবা আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ রহিমা বেগমকে গ্রেপ্তার করে।
