ঢাবি’র জগন্নাথ হলে ছাত্রদল - ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩ জন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মঙ্গলবার দুপুরে ছাত্রদল কর্মীদের হামলায় তিনজন ছাত্রলীগ নেতা আহত হয়েছে।
আহতরা হচ্ছে, প্রদীপ বিশ্বাস, প্রণব সাহা এবং মৃণাল তঞ্চঙ্গা। তারা সকলেই আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের হল শাখার নেতা।
ক্যাম্পাস সূত্র জানায়, গুরুতর আহত মৃণাল এবং প্রদীপকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
জানা যায়, সোমবার রাতে হলে ছাত্রলীগ এবং ছাত্রদল কর্মীদের সাথে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত।
মঙ্গলবার দুপুর আড়াইটায় হলের ছাত্রদল সভাপতি তরুণের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মীদের ওপর চড়াও হয়।
ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার এ বিষয়ে বিডিনিউজকে বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিঘœ ঘটাতেই ওই হামলা করা হয়েছে।
তবে ছাত্রদলের হল সভাপতি এ কথা অস্বীকার করেছেন।
