২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী সুইডেন

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের ব্যাপারে সুইডেন গভীর আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্ট্রম মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

রাষ্ট্রদূতের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন খাতে বিশেষ করে অবকাঠামো উন্নয়নে সুইডেনের সহযোগিতার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।