শাহজিবাজার গ্যাস ফিল্ড উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি : নিরাপত্তা জোরদার
নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর শাহজিবাজার গ্যাস ফিল্ড উড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে কর্তৃপক্ষ ফিল্ডের ভিতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
হবিগঞ্জ পুলিশ মঙ্গলবার বলেছে, সারাদেশে এর আগে জঙ্গিদের ভয়াবহ হামলার কারণে এই হুমকিকে গুরুত্ব দিয়ে গ্যাস ফিল্ডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শাহাজিবাজার গ্যাস ফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছে জেএমবি’র হুমকি সম্বলিত চিঠিটি আসে।
সূত্র আরো জানায়, পুলিশ হুমকির বিষয়টি খতিয়ে দেখছে।
১৭ আগস্ট থেকে সারাদেশে জেএমবি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।
