ঈদ উপলক্ষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশকালীন বেঞ্চ গঠন
আগামী ৮ ও ৯ জানুয়ারি এবং ১৫ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ঈদ - উল - আযহা উপলক্ষে সুপ্রীম কোর্টের অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের জরুরি বিষয়সমূহ শুনানী ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন।
সুপ্রীম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য বিবরনী এ খবর জানায়।
এতে বলা হয়, উক্ত অবকাশকালীন সময়ে বিচারপতি মোঃ আলী আসগর খান ৯ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সোয়া ১ টা পর্যন্ত এ কোর্টের অ্যানেক্স ভবনের ৯ ন¤¦র বিচার কক্ষে জরুরি বিষয়সমূহ শুনানী গ্রহণ ও নিষ্পত্তি হবে।
