২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অন্তঃস্বত্তা গৃহবধূ খুন

ঝালকাঠী জেলা শহরের পশ্চিম চাঁদকাঠিতে মঙ্গলবার রাতে শ্বাসরোধ করে এক অন্তঃসত্তা গৃহবধূকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

নিহত সেলিমা বেগম (২০) একজন গার্মেন্টস কর্মী। তার বাবার বাড়ি যশোর জেলায়। সে চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতো। কয়েক দিন আগে সে স্বামীর সাথে ঝালকাঠীতে শ্বশুর বাড়ি আসে।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কারণে নিকটাত্মীয়রা এ হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিজানুর রহমান ও শাশুড়ী বুলু বেগম পলাতক রয়েছে।