২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্ত্রী হত্যা মামলা: স্বামীসহ ৫ জনের যাবজীবন কারাদণ্ড

রংপুরে এক হত্যা মামলায় নিহতের স্বামীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত--২--এর বিচারক মো. আলী হায়দার এ রায় ঘোষণা করেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

মামলার বিবরণে জানা যায়, ৯৯ সালের ৭ সেপ্টেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া গ্রামের রাশেদুল ইসলাম তার স্ত্রী সালেমা বেগমকে মারপিট করে হত্যার পর বাড়ির পাশে গাছে ঝুলিয়ে রাখে। পরে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। হত্যাকাণ্ডের পর মৃত সালেমার বাবা আব্দুর রহমান চৌধুরী বাদী হয়ে পীরগঞ্জ থানায় ৯ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাশেদুল ইসলাম, শাহ আলম, সাজু মিয়া, মানিক মিয়া ও আব্দুল খালেক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর আসামি আব্দুস সালাম ও বাদশা মিয়াকে বেকসুর খালাস প্রদান করে।