২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জঙ্গি সন্দেহে ৮ যুবক আটক

বগুড়ায় জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে র‌্যাব ও সদর থানা পুলিশ বুধবার সকালে আট যুবককে আটক করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

আহলে হাদিস আন্দোলনের আমীর ড. গালিবের বিরুদ্ধে চার্জ গঠনের জন্যে আদালতে হাজির করা ও পৌর পার্কে ওই সংগঠনের মহাসমাবেশ চলাকালে কোর্ট চত্বর পার্ক থেকে এদের আটক করা হয়। আটকদের কাছে বিভিন্ন পুস্তিুকা ও ড. গালিবের কিছু কাগজ পাওয়া গেছে।

পার্ক থেকে আটক যুবকরা হলো-- বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকার মাদ্রাসা ছাত্র নোমান (২২) ও নওগাঁর মামুন--অর--রশিদ (২৩)।

কোর্ট চত্বর থেকে আটক ছয়জনের নাম র‌্যাব ও পুলিশ বুধবার বিকেল ৫টা পর্যন্ত জানায়নি।

নির্ভরযোগ্য সূত্র জানায়, সকাল ১০টার দিকে নোমান ও মামুন বগুড়া পৌর পার্কে পায়চারি করার সময় জনতা তাদের জেএমবির জঙ্গি সন্দেহ করে সদর থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে সদর থানায় আনে। ডিউটি অফিসার তাদের নাম পরিচয় জানাতে পারেননি। তবে আটককারী কর্মকর্তা জানান, থানায় ফিরে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যাবে, তাদের গ্রেপ্তার করা যাবে কি-না।

অন্যদিকে সকালে স্পেশাল জজ আদালতে বোমা হামলায় হত্যা মামলায় ড. গালিবসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের সময় র‌্যাব সদস্যরা ছয় ব্যক্তিকে আটক করে। তাদের কাছে আহলে হাদিসের কিছু পুস্তিকা ও কাগজপত্র পাওয়া যায়। বিকেল ৫টা পর্যন্ত র‌্যাব ও পুলিশের কাছে ফোন করে তাদের ব্যাপারে আর কিছু জানা যায়নি।