আদালতের রায়ের সঠিক বাস্তবায়ন চাই: বিকল্পধারা
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান বলেছেন, ভোটার তালিকা সংক্রান্ত আদালতের রায়ের সঠিক বাস্তবায়ন চাই।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজকে একথা বলেন।
আদালতের রায়কে তিনি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
এমএ মান্নান বলেন, আদালত খুবই সময়োপযোগী রায় দিয়েছে।
তিনি এ রায়ের প্রতি শ্রদ্ধা রেখে এর সঠিক বাস্তবায়নের জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, কমিশনকে এটি নিশ্চিত করতে হবে, কোনও ভাবেই যেন ভোট জালিয়াতির সুযোগ না থাকে।
