২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। তার বাড়ি নরসিংদীর শিবচরে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল মজিদ আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে রাজশাহী থেকে গরু কিনে ট্রাকে ফিরছিল। ভোর ৬টার দিকে কলেজের সামনে স্পিড ব্রেকারে ঝাঁকুনি খেয়ে সে ট্রাকের ছাদ থেকে রাস্তায় পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।