রানার সম্পাদক হত্যা মামলায় হাইকোর্ট ফরাজী আজমল হোসেনের জামিন মঞ্জুর করেছে
যশোরের দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যা মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফরাজী আজমল হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেছে।
বিচারপতি এমএ রশীদ ও বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ফরাজী আজমল হোসেন দায়েরকৃত পিটিশনের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত একই সাথে কেন তাকে স্থায়ী জামিন মঞ্জুর করা হবে না তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন।
যশোরের দৈনিক রানার পত্রিকার সম্পাদক সাইফুল আলম মুকুল ১৯৯৮ সালের ৩০ আগস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত হন।
বিবাদী পক্ষে ব্যারিস্টার এম আমির--উল ইসলাম শুনানি পরিচালনা করেন।
