২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ফিলিস্তিনি বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ শাহ্তা জারাব বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার অফিসে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখায় পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনি রাষ্ট্রদূতও তার মেয়াদকালে আন্তরিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তারা উভয়ে বন্ধুপ্রতিম এ দু’দেশের সু’সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারের ব্যাপারে নিজ নিজ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।