২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ঐতিহ্য সংরক্ষণে নাগরিক সমাজের দাবি

পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের দাবিতে পরিবেশ বাঁচাও আন্দোলন এবং বাংলাদেশ ট্যুরিজম এক্সপানসন ফোরাম- এর যৌথ উদ্যোগে শুক্রবার সোয়ারী ঘাটের ইসলামিয়া হাই স্কুল প্রাঙ্গণে সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম- এর সহায়তায় এ সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ড. আবু সায়ীদ- এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলনের আবু নাসের খান, বাংলাদেশ ট্যুরিজম এক্সপানসন ফোরাম-এর সভাপতি স্থপতি আশরাফুল গনি এবং পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম- এর আশরাফ আমিরুল্লা।

সমাবেশে বক্তারা ধ্বংসপ্রায় বড় কাটরা ও ছোট কাটরাসহ পুরান ঢাকার সকল ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের দাবি জানান।