ঝিনাইদহে গৃহবধূ ও টঙ্গীতে পুত্র খুন
ঝিনাইদহে শুক্রবার বিকেলে এক গৃহবধূ এবং টঙ্গীতে পিতার হাতে পুত্র খুন হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের শামসুন্নাহার (৩৫) নামে একজন গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
২০ বছর আগে তার বিয়ে হয়েছিল। কিন্তু সন্তান ছিল না। পুলিশ ধারণা করছে, তার স্বামী তাকে হত্যা করেছে।
টঙ্গী প্রতিনিধি জানান, পিতা মোস্তফার লাঠির আঘাতে শুক্রবার টঙ্গীতে মোমিন (৩) নামে এক শিশু নিহত হয়। শুক্রবার সকালে স্ত্রীর সাথে ঝগড়ার সময় শিশুপুত্র মোমিন কান্না করলে ক্ষুব্ধ হয়ে মোস্তফা লাঠি দিয়ে আঘাত করলে মোমিন নিহত হয়।
