২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের খাদ্য নিরাপত্তায় জৈব প্রযুক্তির ব্যবহার প্রয়োজন

দেশের জনগণের খাদ্য চাহিদা পূরণ করতে উন্নত দেশের মতো বাংলাদেশেও জৈব প্রযুক্তির ব্যবহারকে স্বাগত জানানো উচিত বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বাংলাদেশ জৈবপ্রযুক্তি তথ্য কেন্দ্র (বিডিবিআইসি) আয়োজিত এক সেমিনারে শুক্রবার বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, দেশের মানুষের খাদ্য চাহিদা দিন দিনই বাড়ছে। ২০২০ সালে এ চাহিদা হবে বর্তমানের তুলনায় দ্বিগুন। এ চাহিদা পূরণে আধুনিক জৈব প্রযুক্তি বা জিম ফুড উৎপাদনের চিন্তা করা প্রয়োজন।

বক্তারা বলেন, জৈব প্রযুক্তিতে খাদ্য উৎপাদনে জনগণের মধ্যে যেমন সচেতনতা প্রয়োজন তেমনি দেশে গবেষণাও বৃদ্ধি করা উচিত।

ইন্টারন্যাশনাল সার্ভিস ফর দ্য একুইজিশন অব এগ্রি-বায়োটেক এপলিকেশনস (আইএসএএএ)’র জাতীয় সমন্বয়ক ড. কেএম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের দারিদ্র এবং ক্ষুধা নিরসনে আমাদের জেনেটিক ফুড (জিএম) উৎপাদন করা প্রয়োজন। তিনি বলেন, খুব শিগগিরই বায়ো সেফটি অ্যাক্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, আলু, ধানসহ নানা খাদ্য শস্য উৎপাদনে আমাদের জৈব প্রযুক্তির সহায়তা নেয়া প্রয়োজন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী পাকিস্তানের জৈব প্রযুক্তিবিদ ইজাজ আহমেদ প্রমুখ।