২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনের উদ্বোধন

চট্টগ্রাম প্রেসক্লাবের মিলনায়তন দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের নামে নামকরণ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:39 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শুক্রবার মিলনায়তনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের পুত্র ও দৈনিক আজাদী সম্পাদক আবদুল মালেক।

এ উপলক্ষে আয়োজন করা হয় এক স্মরণ সভার।

প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এজেএম নুরদ্দীন, সাবেক উপাচার্য আব্দুল মান্নান ও ফজলে হোসেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, দৈনিক আজাদী সম্পাদক আব্দুল মালেক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলিম সরওয়ার।

বক্তারা চট্টগ্রামের সংবাদপত্র বিকাশে ও স্বাধীনতা যুদ্ধে ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।