২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে রাজধানিতে নারী উদ্যোক্তা বিষয়ে দুদিন ব্যাপি আঞ্চলিক সেমিনার শুরু

মূলধারার অর্থনৈতিক কর্মকান্ডে নারী উদ্যোক্তাদের যুক্ত করার লক্ষ্যে ‘ইনজেন্ডারিং এসএমইএস : ওমেন ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক দুদিন ব্যাপি একটি আঞ্চলিক সম্মেলন শনিবার রাজধানীতে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সাউথ-এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসইডিএফ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন্স স্টাডিজ বিভাগ যৌথভাবে বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইনান্স কো-অপারেশন’র (আইএফসি) সহযোগিতায় রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করেছে।

এসইডিএফ’র প্রোগ্রাম ম্যানেজার মারলন লিজমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মূলধারার অর্থনৈতিক কর্মকান্ডে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করারই এ সম্মেলন মূল উদ্দেশ্য।

আশা করা হচ্ছে, দুই দিন ব্যাপি এ সম্মেলনে বাংলাদেশ, ভূটান, নেপাল এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় ১৫০ জন উচ্চ পর্যায়ের সরকারি এবং বেসরকারি কর্মকর্তা, নারী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং এনজিও কর্মী যোগদান দেবেন।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড’র বিশেষজ্ঞগণ সম্মেলনে অংশ নিয়ে জেন্ডার ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ের প্রায়োগিক দিক নিয়ে আলোচনা করবেন।

সম্মেলনে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হবে। সম্মেলনে সমাধানে একটি পথও খুঁজে বের করা হবে।