২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ট্রাক খাদে, নিহত ২

সুনামগঞ্জ জেলার ছাতকে শুক্রবার একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত এবং চারজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

নিহতরা হচ্ছে সুনামগঞ্জ সদরের মুরাদপুর গ্রামের আবদুল মতিন (৩৮) এবং দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের মুতাল্লেব।

সিলেট ও সৃনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের দিরাই থেকে পণ্যবাহী ট্রাকটি (সিলেট ট ১১-১২০৯) সিলেট যাওয়ার পথে ছাতকের চেচান সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁেদ পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করেছে। অন্যদিকে আহতদের ছাতক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।