মুন্সীগঞ্জে তাপস হত্যা মামলায় ৪ জনকে আরও ৩ দিনের রিমান্ডে
ছাত্রলীগের মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি তাপস হত্যা মামলায় ৪ জন আসামীকে আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তাপস হত্যা মামলায় আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি মহিউদ্দিনসহ ১৩ জন আসামীকে ২ দিনের রিমান্ডে শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। আদালত মহিউদ্দিনসহ ৯ জনকে জেলহাজতে প্রেরণ ও ৪ জনকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড প্রাপ্তরা হলো মনির হোসেন নান্নু, সাইফুল নাঈম, ডা. ইকবাল মতিন ও শাহীন রেজা কাজল।
এছাড়া বুধবার গভীর রাতে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের জেলা কমিটির ক্রীড়া সম্পাদক আরিফকে সঙ্গে নিয়ে পুলিশ তার মীরাপাড়ার বাসভবন তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
