২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বোমা তৈরির কারখানা আবিস্কার

র‌্যাব ৭ এর সদস্যরা বৃহস্পতিবার কক্সবাজার জেলার রামু উপজেলার গভীর অরণ্যে বোমা তৈরির কারখানা আবিস্কার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এসময় তারা সেখানে একটি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ভর্তি দুটি ব্যাগ উদ্ধার করেছে। তবে অভিযানকালে ঘটনাস্থলে তারা কাউকে পায়নি।

ধারণা করা হচ্ছে, র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেছে।

র‌্যাব সদস্যদের মতে, নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন এ বোমা তৈরি করছিল।