র্যাবের ক্রসফায়ারে খিলগাঁওয়ে কথিত সন্ত্রাসী নিহত
রাজধানীর খিলগাঁ থানা এলাকায় বৃহস্পতিবার ভোররাতে র্যাবের ‘ক্রসফায়ারে’ কথিত সন্ত্রাসী বাইট্টা টিটু নিহত হয়েছে।
সকালে খিলগাঁ থানা পুলিশ একাধিক গুলিবিদ্ধ অবস্থায় নিহতের লাশ ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের মর্গে হস্তান্তর করে।
র্যাব ও হাসপাতাল সূত্র জানায়, গ্রেফতারকৃত বাইট্টা টিটুর সহযোগীদের ধরার জন্য র্যাবের সদস্যরা ভোররাতে রামপুরা টিভি স্টেশন এলাকায় যায়। সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নেওয়ার জন্য এলোপতাড়ি গুলি ছোঁড়ে। র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় দু’পক্ষের ক্রসফায়ারে পড়ে বাইট্টা টিটু নিহত হয়।
খিলগাঁও থানা পুলিশ জানায়, নিহত বাইট্টা টিটু একজন ফেনসিডিল ব্যবসায়ী। তার বিরুদ্ধে ওই থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।
