২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গা মোকাবেলায় পদক্ষেপ না নেওয়ায় সরকারের প্রতি ক্ষোভ

দেশের উত্তরাঞ্চলের মঙ্গা পীড়িত মানুষের দুর্দশা লাঘবের জন্য কোনও পদক্ষেপ না নেওয়ায় কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

কমিটি অভিযোগ করে, গত সাড়ে তিন বছর ধরে শস্যের বৈচিত্র্যায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পশু পালন ও মৎস্য চাষ বৃদ্ধিসহ কমিটি বেশ কিছু সুপারিশ করে আসছে, কিন্তু আজও এসবের বাস্তাবয়ন করা হয়নি।

কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, কমিটির সদস্য ড. আব্দুর রাজ্জাক, এম মোতাহার হোসেন, শাহ শহিদ সরোয়ার, শফি আহমেদ চৌধুরী প্রমুখ।