২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পত্রিকা অফিসে বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

রাজধানীর পত্রিকা অফিসে বুধবার চিঠি দিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ভোরের ডাক’র এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পূর্ব বাংলার জঙ্গি বাহিনীর নামে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রানিপুরাচর থেকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে পূর্ব বাংলা জঙ্গি বাহিনীর পাঁচজন কমান্ডারের নাম উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সরকার ও পুলিশ বাহিনী আমাদের চেয়ে দুর্বল। এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।