২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমনের বাম্পার ফলনের আশা, কম মূল্যের আশংকা

অনুকূল আবহাওয়ার কারণে কৃষকরা এবার আমনের বাম্পার ফলনের আশা করলেও উৎপাদনে যে খরচ হয়েছে, সে তুলনায় দাম পাবে কি না সে ব্যাপারে আশংকা প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

কুমিল্লা ও রাজশাহীর কৃষকরা বলছেন, এ মৌসুমে চমৎকার আবহাওয়া থাকা সত্ত্বেও সার ও বীজের সংকট ও ভেজাল, বিএডিসি বীজ সংকট, সেচের জ্বালানি মূল্যবৃদ্ধি এবং বীজের যথাযথ সংরক্ষনের অভাবে তারা হতাশ।

কুমিল্লার চান্দিনা ও রাজশাহীর মোহনপুর এলাকায় সরেজমিনে দেখা য়ায়, এসব এলাকার দরিদ্র কৃষকদের হাতে সরকারি সাহায্য পৌঁছেছে খুব কমই।

কৃষকরা জানায়, এ বছর টিএসপি, ইউরিয়াসহ অন্যান্য সারের দাম অনেক বেড়েছে।

গত বছর স্থানীয় টিএসপি সারের ৫০ কেজি ব্যাগের দাম ছিল ৯৫০ টাকা এবং চীনের টিএসপি সারের ৫০ কোটি ব্যাগের দাম ছিল ৬০০ টাকা। আগের বছর স্থানীয় টিএসপির দাম ৭৫০ টকা এবং চীনের টিএসপির দাম ছিল ৭০০ টাকা। সরকারের দেওয়া ভর্তুকির কারণে এবার বিদেশী সারের ৫০ কেজির ব্যাগের দাম ১০০ টকা কমেছে।

আবু তাহের নামে এক কৃষক বলেন, বিএডিসি’র সার তুলনামূলক ভাল মানের হলেও এখন তা ভেজাল হয়ে গেছে।

ধান চাষের চেয়ে এখন সবজি চাষ বেশ লাভজনক বলে জানায় উভয় জেলার কৃষকরা।