২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি প্রতিবন্ধী ব্যাক্তি ও ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা দিবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) শহর ও আন্তঃজেলা রুটে সকল বাস সার্ভিসে প্রতিবন্ধী ব্যাক্তি ও ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

আগামী ১৯ অক্টোবর ০৫ হতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। উপযুক্ত কতৃপক্ষ কতৃক স্বীকৃত পঙ্গু, অন্ধ, বোবা, বুদ্ধি ও শ্রবন প্রতিবন্ধীরা বিআরটিসির এই সুবিধা গ্রহণ করতে পারবে।

এ ব্যাপারে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্ন্য়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীদের স্থায়ী পরিচয়পত্র প্রদানের কর্যক্রম হাতে নিয়েছে।

স্থায়ী পরিচয়পত্র প্রদানের পুর্ব পর্যন্ত ফাউন্ডেশনকে প্রকৃত প্রতিবন্ধী সনাক্ত করে যথাশীঘ্র অস্থায়ী পরিচয়পত্র প্রদানের দায়িত্ব দেয়া হয়েছে।

বিআরটিসি চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে সংস্থার দুই সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার সকালে সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎকালে প্রতিবন্ধীদের জন্য বিআরটিসি গৃহিত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

চেয়াম্যান জানান, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আগ্রহ ও প্রচেষ্টায় বিআরটিসি এই সহায়ক পদক্ষেপ গ্রহণ করেছে।