বিমান কর্মচারিদের ধর্মঘটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর অচল
বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারিদের ডাকা মঙ্গলবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর অচল হয়ে পড়েছে।
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট ক্যাপ্টেন নাসিমের জবরদস্তিমূলক অবসরদানের প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘট আহ্বান করা হয়। বিমান কর্তৃপ ও বিমানের কয়েকটি সংস্থার স্টিয়ারিং কমিটির মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর এ ধর্মঘট আহ্বান করা হয়।
বাপা সূত্র জানায়, উচ্চ রক্তচাপ দেখিয়ে ক্যাপ্টেন নাসিমকে জবরদস্তিমূলক অবসর প্রদান করা হয়। সিঙ্গাপুর ও ইংল্যান্ডে ডাক্তারি পরীায় উত্তীর্ণ হওয়ার পরও তাকে এক বছরের বেশি সময় ধরে কোনও দায়িত্বে রাখা হয়নি। নাসিম বিমানের উর্ধ্বতন একটি অংশের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলায় তাকে বরখাস্ত করা হয়।
কুয়েত থেকে ছেড়ে আসা বিজি-০৪৪ ও রিয়াদ থেকে ছেড়ে আসা বিজি-০৫০ সোমবার জিয়ায় পৌঁছালেও কর্মকর্তা-কর্মচারিদের ধর্মঘটের কারণে দুইশ’র বেশি যাত্রীকে বিমান বন্দরেই অপো করতে হচ্ছে। কর্মচারিরা বিমান থেকে লাগেজ খালাস না করায় বিমান বন্দরেই যাত্রীদের বসে থাকতে হচ্ছে।
এদিকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের একটি সূত্র বিডিনিউজকে জানিয়েছে, ধর্মঘটের কারণে বিমানবন্দরের কাজকর্ম বন্ধ থাকায় কর্তৃপ ঢাকা থেকে জেদ্দাগামী ফাইটটি ছেড়ে না যেতে বিমানকে নির্দেশ দিয়েছে।
বিমান কর্মচারিরা তাদের বেতন-ভাতা বৃদ্ধিরও দাবি জানিয়েছে।
বিমানের উত্তেজিত কর্মচারিরা বিমান সদর দপ্তরের সামনে মঙ্গলবার সকাল থেকেই সমবেত হয়ে কর্তৃপরে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
কেন্দ্রীয় শীতাতপ-নিয়ন্ত্রণ সিস্টেম অচল করে দেওয়া হয়েছে। সদর দপ্তরে আটককৃত কর্মকর্তারা যাতে বাইরের কারো সাথে কোনরকম যোগাযোগ করতে না পারেন সে জন্য টেলিফোন সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিফোন অপারেটররাও কর্মচারিদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন।
এদিকে যশোর বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মিজানুর রহমান বিডিনিউজকে জানান, বিমানের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় যশোরে পৌঁছার কথা থাকলেও তা বিমান বন্দরে অবতরণ করেনি। অবশ্য জিএমজি’র একটি বিমান সকাল সোয়া ৮ টায় যশোরে পৌঁছেছে এবং পরবর্তীতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সূত্র জানিয়েছে, জিয়ায় ধর্মঘটের কারণে এয়ার ইন্ডিয়ার যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। অ্যামিরেটস এর বিমানটি জিয়ায় অবতরণ না করেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফিরে গেছে। এছাড়া থাই এয়ারওয়েজের ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির পরিস্থিতি নিয়ে বলাকা ভবনে স্টিয়ারিং কমিটির নেতাদের সাথে বৈঠক করছেন।
বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, বিমান কর্মচারিদের ধর্মঘটের কারণে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কোন বিমান উঠানামা করেনি।
আবুধাবী থেকে ১৭৭ জন যাত্রী নিয়ে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে। এর মধ্যে ১০৯ জন যাত্রী তাদের লাগেজ না নিয়েই বিমান বন্দর ত্যাগ করে। নির্ধারিত সময়ে বিমান ছেড়ে না যাওয়ায় ৬৮ জন যাত্রী বিমান বন্দরে অবস্থান করছে।
অবশ্য জিএমজি এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমান চলাচল অব্যাহত রেখেছে।
জিএমজি’র একটি সূত্র জানায়, চট্টগ্রামে অতিরিক্ত দুটি ফ্লাইট দেওয়া হয়েছে।
সরকারের মনোযোগ আকর্ষণ করতে ইতোমধ্যে বিমানের কর্মকর্তা-কর্মচারিরা শাহ্ আমানত বিমান বন্দর ও ষোলশহরস্থ বিমানের অফিসের সামনে প্রতিবাদ করেছে।
