বাগেরহাট জেলা আ’লীগের প্রচার সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত
বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহ্বায়ক তালুকদার নাজমুল কবীর ঝিলাম (৩৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী কয়েকটি রিক্সায় করে এসে তাকে শহরের স্টেডিয়াম সংলগ্ন নিজ বাড়ির সামনে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা আওয়ামী লীগ এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরে বিক্ষোভ মিছিল বের করে। জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এই ঘটনার জন্য বিএনপি আশ্রিত সন্ত্রাসীদের দায়ী করেছেন।
