রমজানের শুভেচ্ছা হিসেবে খেঁজুর পাঠিয়েছে আরব আমিরাত
রমজানকে সামনে রেখে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুভেচ্ছা হিসেবে খেঁজুর পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান দুদেশের মধ্যে সুসম্পর্কের প্রতীক হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশের জন্যে এ খেঁজুর পাঠিয়েছে।
