বেনাপোল সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণ, বিডিআর সতর্ক অবস্থায়
বেনাপোল সীমান্তে বিএসএফ-এর উস্কানিমূলক গুলিবর্ষণের ঘটনায় নতুন করে আতংক বিরাজ করছে সীমান্ত অঞ্চলে।
সীমান্তবর্তী উপজেলা শার্শার শালকোনা সীমান্তের বিপরীতে ভারতের বাগদা থানার মেহের আলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা রোববার রাতে আকস্মিক গুলিবর্ষণ করলে সীমান্তে আতঙ্ক সৃস্টি হয়।
এ ঘটনার পরপরই বিডিআর সদস্যরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলে। তবে বিএসএফ কী কারণে এ ধরনের গুলিবর্ষণ করেছে, তার কোনও কারণ জানা যায়নি।
