উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫৮. ২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ৫৮. ২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে।
সোমবার সাতটি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক (ব্যবসা ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সাতটি শিক্ষা বোর্ডের অধীনে পাশের হার ৫৮. ২৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আালিম পরীক্ষায় পাশের হার ৬৭ . ২৪ শতাংশ। উচ্চ মাধ্যমিক (ব্যবসা ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স এবং কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ৫৯ . ৯৮ শতাংশ পাশ করেছে।
মোট চার লাখ ১৫ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে দুলাখ ৪৫ হাজার ৫৪৯ পাশ করেছে। পাশের হার ৫৯ . ৭৪ শতাংশ।
২০০৪ সালের ৪৭ . ৮৬ শতাংশ এবং ২০০৩ সালে ৩৮ . ৫৯ শতাংশ পাশের হারের তুলনায় ২০০৫ সালের পাশের হার বেশি। ২০০২ সালে পাশের হার ছিলো ২৭ . ২৩ শতাংশ।
কারিগরী শিক্ষা বোর্ড, উচ্চ মাধ্যমিক (ব্যবসা ব্যবস্থাপনা), আলিম এবং ডিপ্লোমা ইন কমার্সের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর রেকর্ড সংখ্যক জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৩৪ জন। ২০০২ এবং ২০০৩ সালের তুলনায় এই হার অনেক বেশি।
সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে শতকরা ৬৫ . ৯৩ জন। সর্বনিম্ন জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ড। তারা জিপিএ-৫ পেয়েছে শতকরা ৪৪ . ৪০ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩২ হাজার ১২০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পাশ করেছে ৭০ হাজার ৭১১ জন। শতকরা হার ৫৩ . ৫২ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৩২ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পাশ করেছে ১৮ হাজার ০৬১ জন। শতকরা হার ৫৫ . ০৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ তিন হাজার ২৮১ জন পরীক্ষা দিয়েছে। পাশ করেছে ৬৮ হাজার ০৯৬ জন। শতকরা হার ৬৫ . ৯৩ জন।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৬৮ হাজার ২১৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৩ হাজার ৪৫২জন। শতকরা হার ৬৩ . ৭০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৩৪ হাজার ২১৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২০ হাজার ৫৫০ জন। শতকরা হার ৬০ . ০৬। বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে ২৭ হাজার ৩৪৩ জন। পাশ করেছে ১৭ হাজার ০৮৫ জন। শতকরা হার ৬২ . ৪৮ জন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ১৭ হাজার ১০৫ জন। পাশ করেছে সাত হাজার ৫৯৪ জন। শতকরা হার ৪৪ . ৪০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে ৪৭ হাজার ১৫৭ জন। পাশ করেছে ৩০ হাজার ৫৫৫জন। শতকরা হার ৬৪.৭৪।
উচ্চ মাধ্যমিক (ব্যবসা ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স এবং কারিগরী শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে ২৮ হাজার ৯৪৬ জন। পাশ করেছে ১৫ হাজার ৯৬৯ জন। শতকরা হার ৫৯ . ৯৮ জন।
চলতি বছরের মে-জুন মাসে সাতটি শিক্ষা বোর্ডে একই সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হয়ে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, এই সাফল্য চারদলীয় জোট সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলাফল।
সোমবার বিকালে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে উচ্চ মাধ্যমিকের ফলাফল তুলে দেয়।
