দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটির পরিবহণ ধর্মঘট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
চার দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমকি ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমিটি আহুত আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বরের পরিবহণ ধর্মঘট আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় যশোর জেলা প্রশাসনের সাথে নেতৃবৃন্দের ফলপ্রসু আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে যশোরের পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেলাযেত হোসেন, ফেডারেশনের পক্ষে আব্দুর রহিম বক্স দুদু, শ্রীভুষণ ঘোষ, সাদেক আহম্মেদ, সমন্বয় পরিষদের পক্ষে মাহবুবুর রহমান মজনু, মালিক পক্ষে আলী আকবর ও পবিত্র কাপডিয়া উপস্থিত ছিলেন।
