২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতিকে সোমবার সকালে গুলি করে হত্যা করা হয়েছে।

ফারহানা

মির্জা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিহত ছাত্রলীগ নেতার নাম তাসমিরুজ্জামান তাপস (২৫)। তিনি আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মহিউদ্দিনের ভাতিজা। তার বাবা মরহুম খালেকুজ্জামান খোকা মুন্সীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মধ্য কোটগাঁও এলাকার বালিকা বিদ্যালয়ের সামনে তাকে গুলি করে। মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার আপন চাচা এবং সাবেক পৌর চেয়ারম্যান আনিছুজ্জামানও গুলিবিদ্ধ হন। তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় পুলিশ ১৩জন আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মহিউদ্দিনও রয়েছেন।

এ ঘটনার পর থেকে শহরে উত্তেজনা বিরাজ করছে। বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।