২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় এবং সব পর্যায়ের আহবায়ক কমিটি শিগগিরই’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল পর্যায়ে আহ্বায়ক কমিটি এবং নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি শিগগিরই গঠন করা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার যোগাযোগমন্ত্রী এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হবে সুষ্ঠু ও গনতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে।

বিবৃতিতে আরো বলা হয়, এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শাসসুল আলমকে আহ্বায়ক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ফোরামের সুপ্রীম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি আইনজীবী ফোরামের গঠনতন্ত্র সংশোধনের ইঙ্গিত দিয়ে বলেন, ফোরামের বর্তমান গঠনতন্ত্রে স্ট্যান্ডিং কমিটির কোনো বিধান নেই। এটি সংযোজন করতে হবে।