তিন দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ কর্মকর্তা-কর্মচারিদের মিছিল সমাবেশ
দেশের পাঁচটি মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারিদের রাজস্বখাতে অন্তর্ভুক্তিসহ তিনদফা দাবিতে সোমবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারিরা মিছিল সমাবেশ করেছে।
মিছিলটি মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এ সময়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জালাল উদ্দিন মোল্লা, আসলাম মোল্লা, জেসমিন আক্তার, নজরুল ইসলাম প্রমুখ।
গত ১৪ সেপ্টেম্বর থেকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারিরা এসব দাবিতে কলেজের প্রশাসনিকভবনসহ সকল বিভাগে তালা লাগিয়ে রেখেছে।
