২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক বরখাস্ত

রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জামান চৌধুরিসহ আরো দু’জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে রোববার বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 11:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সূত্র জানিয়েছে, যমুনা ওয়েলের খুলনা এবং রংপুর ডিপো থেকে তেল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত অপর দু কর্মকর্তা হলেন, জেনারেল ম্যানেজার আবুল খায়ের এবং টার্মিনাল ম্যানেজার শহিদ উদ্দিন।