বাংলাদেশে আর্সেনিক গবেষণার জন্য ওপেক’র ৫০ হাজার মার্কিন ডলার অনুদান
বাংলাদেশে আর্সেনিক ছড়িয়ে পড়ার মাত্রা হ্রাস করতে গ্রহীত একটি পাইলট প্রজেক্টের জন্য ওপেক ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সাহায্য অনুমোদন করেছে।
ঢাকা কমিউনিটি হাসপাতালের সহায়তায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই প্রকল্প বাস্তবায়ন করবে। ঢাকা কমিউনিটি হাসপাতাল বর্তমানে আর্সেনিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে ভূগর্ভস্থ পানি থেকে আর্সেনিক ছড়িয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এ মুহূর্তে বাংলাদেশে সাড়ে তিন কোটি মানুষ আর্সেনিক সমস্যার ঝুকির মধ্যে রয়েছে।
