২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব হার্ট দিবস পালিত

হৃদরোগের ঝুঁিক এবং প্রতিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে রোববার বাংলাদেশে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুস্থ শরীর, স্বাভাবিক ওজন, সুঠাম দেহ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

দিবসটি উপলক্ষে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন হাপাতাল র‌্যালি ও সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, হৃদরোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি হৃদরোগ বিষয়ে সরকারের ইতিমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে জানান, হৃদরোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জনগণকে জানানোর জন্যে হেলথ প্রমোশন কর্মসূচি গ্রহণ করা হবে।

ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি এটিএম মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আবু মো. মনিরুজ্জামান খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দুয়াংবেলি শংকোবল, হাট ফাউন্ডেশনের মহাসচিব বিগ্রেডিয়ার অধ্যাপক আবদুল মালিক প্রমুখ।