জাবি’র অভিযুক্ত শিক্ষক অপসারণের আলটিমেটাম, সিন্ডিকেটের শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার বেলা ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে।
সিন্ডিকেট গঠিত ছয় সদস্যর তদন্ত কমিটি রোববার অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে তাকে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংষ্কৃতিক সংগঠন অভিযুক্ত শিক্ষক তানভির আহমেদ সিদ্দিকের অপসারণের দাবিতে দিনভর ক্যাম্পাসে মিছিল এবং সমাবেশ করে। দুপুরে পরিবহন এলাকায় অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বৃহষ্পতিবার থেকে তার অপসারণ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।
