২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন দিরহাম ব্যয়ে তৈরি হচ্ছে ফ্যালকন সিটি অব ওয়ান্ডার্স

বিশ্বের সকল আশ্চর্যের সমন্বয়ে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন দিরহাম ব্যয়ে দুবাইয়ে নির্মাণ করা হবে একটি অত্যাশ্চার্য স্থাপনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাইফুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

২০০৬ সালের প্রথম দিকেই এর শুরু করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

দুবাইল্যান্ড থিম পার্কে তৈরি করা হবে ফ্যালকন সিটি অব ওয়ান্ডার্স। এখানে নির্মাণ করা হবে বিশ্বের বিস্ময়কর সব স্থাপনা। যেমন, পিরামিড, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আইফেল টাওয়ার, তাজমহল, চীনের গ্রেট ওয়াল, পিসার হেলান ভবন এবং আলেকজান্দ্রিয়ার জাদুঘর ইত্যাদি।

এসব স্থাপনার পাশাপাশি ফ্যালকন সিটিতে থাকবে আবাসিক ভবন, হোটেল, অফিস, দোকান, রেঁস্তোরা ও কফি শপ।

ফ্যালকন সিটি অব ওয়ান্ডার্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালেম আল মুসা বলেন, সভ্যতার নগরী হিসেবে একে গড়ে তোলা হবে। দর্শনার্থীরা চমকপ্রদ এ সিটিতে এসে সংস্কৃতি, ঐতিহ্য এবং বিভিন্ন বয়সের মানুষের জীবনযাত্রা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবে।