২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে একই স্থানে একই সময়ে ছাত্রলীগ ও বিএনপির সভা আহবান, ১৪৪ ধারা জারি

সিরাজগঞ্জের এনায়েতপুরে একই স্থানে একই সময়ে ছাত্রলীগ ও বিএনপির সভা আহবানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 11:15 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সূত্র জানায়, রোববার সকাল ১০ টায় এনায়েতপুর বাজার সংলগ্ন মাঠে থানা ছাত্রলীগ সম্মেলনর অনুষ্ঠানের ঘোষণা দিয়ে গত পাঁচ সাতদিন যাবত প্রচার চালিয়ে আসছিলো। অপরদিকে থানা বিএনপি একই স্থানে জনসভা আহবান করে শনিবার দুপুর থেকে প্রচারণা চালায়। এ ঘটনায় আইন শৃঙ্খলার অবনতির আশংকায় উপজেলা প্রশাসন এনায়েতপুর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে।