মুফতি হান্নানের ভাই সাগর জেলহাজতে
সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টা মামলার আসামী, হরকাতুল জেহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সীর ছোট ভাই মুন্সী আনিসুজ্জামান সাগরকে তিনদিনের রিমান্ডে শেষে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ আগস্ট দেশজুড়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ বিষয়ে গোয়েন্দারা তার কাছ থেকে কোন তথ্য বের করতে পারেনি। রিমান্ডে শেষে সাগরকে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
