২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, দুর্ঘটনা কবলিত পাজেরো থেকে অস্ত্র উদ্ধার

কুমিল্লার চান্দিনাতে শনিবার দুপুরে যাত্রীবাহি বাস ও পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 07:37 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনের অবস্থা বর্তমানে আশংকাজনক। নিহত ও আহতরা সকলেই পাজেরোর যাত্রী।

অন্যদিকে পুলিশ পাজেরো জিপ থেকে ১টি শর্টগান, ১টি পিস্তলসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনাতে ঢাকা থেকে রায়পুরগামি যাত্রীবাহি ‘ইকোনো’ বাসের ( ঢাকা, মেট্রো ব ১৪-০৮০১) সাথে নোয়াখালী থেকে ঢাকাগামি একটি পাজেেেরা গাড়ির ( জীপ নং ঢাকা মেট্রো ব ৭৭৪৮) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে পাজেরোর চালক আমির হোসেন (৩২) এবং প্রেট্রিয়ট ইন্টারন্যাশনাল’র ব্যবস্থাপক ফারুক হোসেন নান্টু (২৮) নিহত হয়। দুর্ঘটনায় আহত পাজারোর অন্য ৩ জন যাত্রী চাটখিল জিয়া ঐক্য পরিষদের সভাপতি ও প্রেট্রিয়ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা কিরন, তার ছোটভাই মকবুল হোসেন, চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা আসহানউল্লাহ নূরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।

পুলিশ সূত্র আরও জানায়, পাজারো জিপ থেকে একটি শর্টগান, শর্টগানের ১৮ টি গুলি, ১ টি পিস্তল, ২ টি ম্যাগজিন, ২০ টি গুলি, ২ টি লাইসেন্স ও ২ টি মোবাইল সেট পুলিশ উদ্ধার করেছে। গাড়ি দু’টি এবং উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল চান্দিনা থানায় আছে।

ইকোনো পরিবহনের বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।