২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে ডাকাতি, গৃহকর্ত্রী ছুরিকাহত

নগরীর লালবাগ এলাকার একটি বাড়িতে শনিবার দিনে দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতরা মূল্যবান জিনিসপত্র লুট করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এসময় ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্ত্রী রিজিয়া বেগম (৬৫) গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র জানায়, ছয়/সাত জনের একদল ডাকাত দুপুর ১২টার দিকে লালবাগের ৩৬, হায়দার বক্স লেনের মৃত শাখাওয়াত হোসেনের বাড়িতে ঢুকে পড়ে। এসময় শাখাওয়াত হোসেনের বৃদ্ধ স্ত্রী রিজিয়া বেগম ছাড়া বাড়িতে কেউ ছিল না। ডাকাতরা বাড়ির মূল্যবান জিনিসপত্র লুট করতে থাকলে গৃহকর্ত্রী রিজিয়া বেগম তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে।