সীতাকুণ্ডে বজ্রপাতে ৪ জন নিহত
জেলার সীতাকুণ্ড থানায় বজ্রপাতের দু’টি পৃথক ঘটনায় শনিবার চারজন নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সীতাকুণ্ড থানার সলিমপুর সংলগ্ন এলাকায় তিন জেলে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হল-ছনাবাসী জলদাস (৪৪), নেপাল (৩৬) ও নেপাল (৪০)।
এদিকে অপর এক ঘটনায় জাহানাবাদ এলাকায় অজ্ঞাত এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে।
