বরিশালের বাবুগঞ্জে ব্যবসায়ির লাশ উদ্ধার
বরিশালের বাবুগঞ্জে শুক্রবার পুলিশ মনিন্দ্র চন্দ্র (৩৫) নামে ক্ষুদ্র ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫ দিন পূর্বে দেহেরগাতি বাসা থেকে মনিন্দ্র চন্দ্র নিখোঁজ হন। এ ঘটনার পর নিহতের স্ত্রী স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলতান আহমদকে বিষয়টি অবহিত করেন। কিন্তু ব্যাপারে ইউপি চেয়ারম্যান কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ দেহেরগাতির দুলালকাটা খাল সংলগ্ন ধানক্ষেতে মনিন্দ্রের লাশ দেখে পুলিশকে খবর দেয়। রত ৮ টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, হত্যাকারিরা তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখে।
