মায়ানমারের বাণিজ্যমন্ত্রী শনিবার ঢাকা আসছেন
প্রতিবেশী দেশ মায়ানমারের বাণিজ্য মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল টিন নাইং থেইন শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন।
সফরকালে তিনি বাংলাদেশে তার কাউন্টার পার্ট বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে আগামী এক বছরের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার উপায় নিয়ে আলোচনা করবেন।
মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ মিলিয়ন ডলার।
মায়ানমারের উপ পররাষ্ট্র মন্ত্রী উ মং মিন্ট থেইনের সফরসঙ্গী হবেন।
বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি যৌথ বাণিজ্য কমিটির বৈঠক এ বছর শেষ নাগাদ ঢাকায় অনুষ্টিত হবার কথা রয়েছে।
