২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কারাগার থেকে ৮০ জন জেলে দেশে ফিরেছে

ভারতীয় কারাগারে প্রায় সাড়ে নয় মাস কারাভোগের পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের ৮০ জন জেলে দেশে ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের কর্মকর্তারা তাদেরকে ইমিগ্রেশন পুলিশ ও বিডিআর'র কাছে তুলে দেয়।

জানা গেছে, কক্সবাজার কুতুবদিয়ার চারটি ট্রলারের ৮১জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কুয়াশার কারণে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে। বিএসএফ ট্রলার চারটি আটক করে তাদেরকে বশিরহাট কোর্টে হাজির করে। পরে সেখান থেকে তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়।

নয় মাস ১১ দিন কারাভোগের পর বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে একজন ছাড়া বাকি ৮০ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। একজন জেলে ভারতেই রয়ে গেছে বলে অন্য জেলেরা জানান।

জেলেদের ফেরত আসার পর তাদের অনেকেই দেশে ফেরার আনন্দে কেঁদে ফেলেন। কুতুবদিয়ার বড়ঘোপ গ্রাামের ইলিয়াস বিডিনিউজকে জানান, কারাগারে আটক অবস্থায় ড্রেনের ময়লা পরিষ্কার ও বাগান কাটার কাজ করানো হতো। তাদেরকে ঠিকমত খাবার দেওয়াও হতো না।