ক্ষুধামুক্ত পৃথিবী প্রকল্পে পঞ্চগড়ে অর্গানিক চাষাবাদে জাপান সহায়তা দিচ্ছে
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’র বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেটরের হাতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুুসিরো হোরিগুচি প্রায় ৩৫ লাখ টাকা তুলে দিয়েছেন।
হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড (এইচএফডব্লিউ) একটি জাপানি এনজিও। টেকসই কৃষি সহায়তা প্রদান করার জন্য পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি সেন্টার ফর অর্গানিক ফার্মিং (সিওএফ) প্রতিষ্ঠা করার জন্য তারা এই অনুদান গ্রহণ করে।
সিওএফ আশা করছে এর ফলে সমন্বিত জীব-বৈচিত্রপূর্ণ পরিবেশ বান্ধব চাষাবাদকে সহায়তা করতে পারবে। যাতে থাকবে ঔষধি গাছ চাষাবাদের জন্য একটি হার্বাল নার্সারি, একটি মাছের পুকুর এবং একটি গবাদি পশুর খামার। সিওএফ প্রাকৃতিক পদ্ধতির পাশাপাশি-কিছু শষ্য যেমন ধান, সিম এবং শাকসবজি চাষাবাদ করবে। যা বাতাসের কার্বন ডাই অক্সাইডের সমস্যা সমাধান এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে কার্যকরি ভূমিকা পালন করবে।
অন্যদিকে আরও কিছু পরিবেশ বান্ধব প্রযুক্তি যেমন প্রাকৃতিক জেব সারের প্লান্ট স্থাপন, একটি বায়োগ্যাস প্লান্ট এবং একটি পানি বিশুদ্ধকরন পদ্ধতি এ প্রকল্পে অন্তর্ভূক্ত রয়েছে। সিওএফ প্রতিবছর স্থানীয় ২০০ জন চাষীকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করবে।
