ডুবে যাওয়া শিশুকে বাঁচালো একটি মহিষ
পানিতে ডুবে যাওয়া একটি শিশু একটি মহিষের কারণে প্রাণে বেঁচে গেছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটে।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, সোমবার বিকেলে ইসমাইল (৪০) তার দুই শিশুপুত্র খোকন (৭) ও বেলালকে (১) একটি ডোবার পাড়ে বসিয়ে রেখে দূরে কাজে যায়। এর কিছুক্ষণ পর বেলাল হঠাৎ পানিতে পড়ে যায়। এসম ডোবায় ঘাস খাওয়া একটি মহিষ শিংয়ের সাহায্যে বেলালের গায়ের জামা আটকে তাকে পানির ওপরে তুলে আনে।
খোকনের চিৎকারে লোকজন এসে বেলালকে মহিষের শিং থেকে নামিয়ে আনে।
এলাকাবাসী ঘটনাকে অলৌকিক হিসেবে দাবি করেছে।
